শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও গরু জব্দ

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে পৃথক অভিযানে মালিক বিহীন অটোভ্যানসহ ভারতীয় প্রসাধনীসামগ্রী ও ৪টি গরু জব্দ করেছে বিজিবি। কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বজিবি

2026-05-15T15:18:51+00:00
2026-05-15T15:18:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও গরু জব্দ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:১৮ পিএম 
সীমান্তে জব্দ অটোভ্যান ও ভারতীয় প্রসাধনীসামগ্রী। ছবি : সময়ের আলো
শেরপুরের শ্রীবরদী সীমান্তে পৃথক অভিযানে মালিক বিহীন অটোভ্যানসহ ভারতীয় প্রসাধনীসামগ্রী ও ৪টি গরু জব্দ করেছে বিজিবি। কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বজিবি সদস্যরা হারিয়াকোনা ও মেজপাড়া এলাকা থেকে এসব জব্দ করা হয়। তবে এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়।


বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হারিয়াকোনা সীমান্তে অভিযান চালায় কর্ণজোড়া বিজিবি সদস্যরা। 

বিজিবি জানায়, এ সময় বাবেলাকোনা গ্রামের চোরাকারবারি দলের সদস্য শাকিল ৪টি ভারতীয় গরু রেখে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

অপরদিকে শুক্রবার (১৫ মে) ভোরে সিংগাবরুনা ইউনিয়নের মেজপাড়া এলাকায় বিজিবি’র একটি টহল দল একটি ব্যাটারিচালিত অটো ভ্যানসহ ভারতীয় বিভিন্ন প্রসাধনীসামগ্রী জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। 

কর্ণজোড়া বিওপি’র ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান কসমেটিক ও গরু জব্দের সত্যতা নিশ্চিত করেছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   শ্রীবরদী সীমান্ত  ভারতীয় কসমেটিকস  গরু জব্দ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: