সাবেক মন্ত্রীর জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামেসাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান ও মিছিলের অভিযোগে ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করা

2026-05-15T17:58:40+00:00
2026-05-15T20:43:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সাবেক মন্ত্রীর জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৫:৫৮ পিএম  আপডেট: ১৫.০৫.২০২৬ ৮:৪৩ পিএম
পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান ও মিছিলের অভিযোগে ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

শুক্রবার (১৫ মে) সিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর কোতোয়ালী থানাধীন জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ঘটনার পর ব্যাপক সমালোচনা হয়।


মিছিলের আগে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে জড়ো হন বলে অভিযোগ আছে। পরে পুলিশ ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা আশপাশের অলিগলি দিয়ে পালিয়ে যান। 

ঘটনাস্থল থেকে ১৫টি ভাঙা ইটের টুকরা ও ৮টি কাঠের লাঠি জব্দ করা হয়। পরে পুলিশ অভিযান নামে। পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত থাকার তথ্য মিলেছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

/কেএইচও


  বিষয়:   সাবেক মন্ত্রী  জানাজা  জয় বাংলা স্লোগান  আ.লীগ  নেতাকর্মী  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: