অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাঁশখালীর এমপি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।শুক্রবার (১৫ মে) সকাল আনুমানিক সাড়ে ১১টার

2026-05-16T05:34:28+00:00
2026-05-16T05:34:28+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
সড়ক দুর্ঘটনা
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাঁশখালীর এমপি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:৩৪ এএম 
বাঁশখালীর সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

শুক্রবার (১৫ মে) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে তৈলারদ্বীপ সেতু এলাকায় তাঁর বহনকারী গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।

জানা যায়, বোয়ালখালী থেকে বাঁশখালী ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ির সঙ্গে জহিরুল ইসলামের গাড়ির পার্শ্ব-ধাক্কা লাগে। এতে তার গাড়ির ডান পাশ ক্ষতিগ্রস্ত হয় এবং লুকিং গ্লাস খুলে পড়ে যায়।
আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্য জহিরুল ইসলামের একান্ত সচিব অ্যাডভোকেট জিএম সাইফুল ইসলাম জানান, চালকের তাৎক্ষণিক দক্ষতা ও উপস্থিত বুদ্ধির কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য জহিরুল ইসলাম অক্ষত আছেন।

এএডি/
  বিষয়:   অল্প  প্রাণ  রক্ষা  বাঁশখালী  এমপি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: