‘পাকিস্তানকে ঠিক করতে হবে তারা ইতিহাসে থাকবে নাকি ভূগোলে’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী প্রতিবেশী দেশ পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের ‘আশ্রয় দেওয়া’ এবং ভারতের বিরুদ্ধে

2026-05-16T16:17:34+00:00
2026-05-16T17:02:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘পাকিস্তানকে ঠিক করতে হবে তারা ইতিহাসে থাকবে নাকি ভূগোলে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:১৭ পিএম  আপডেট: ১৬.০৫.২০২৬ ৫:০২ পিএম
ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। ছবি : সংগৃহীত
ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী প্রতিবেশী দেশ পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের ‘আশ্রয় দেওয়া’ এবং ভারতের বিরুদ্ধে ‘তৎপরতা’ চালানো বন্ধ না করে, তাহলে দেশটিকে সিদ্ধান্ত নিতে হবে তারা ‘ভূগোলের অংশ হয়ে থাকবে, নাকি ইতিহাসে পরিণত হবে’। শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইল্ড’ আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ সেশনে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার সৃষ্টি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, আমি আগেও বলেছি, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তাহলে তাদের ঠিক করতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে নাকি ইতিহাসের অংশ হবে।

ভারতের সেনাপ্রধানের এই মন্তব্য এসেছে ‘অপারেশন সিঁদুর’-এর প্রথম বার্ষিকী পালনের কয়েকদিন পর। গত বছরের ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। ইসলামাবাদের বিরুদ্ধে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে কথিত সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বাহিনী। এরপর পাকিস্তানও পাল্টা সামরিক অভিযান শুরু করে।

গত বছরের ১০ মে সন্ধ্যায় দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টাব্যাপী চলা সামরিক সংঘাত শেষ হয়। 

আরবিএন 



  বিষয়:   ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী  পাকিস্তান  ভূগোল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: