কলাপাড়ায় নদীর তীর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ।রবিবার (১৭ মে) বিকেল চারটার

2026-05-17T19:12:31+00:00
2026-05-17T19:12:31+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
কলাপাড়ায় নদীর তীর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৭:১২ পিএম 
প্রতীকী ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ।  

রবিবার (১৭ মে) বিকেল চারটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া এলাকা থেকে ভাসমান এই মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নিহতের বয়স আনুমানিক ২৫ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রাবনাবাদ নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। পরে পায়রা বন্দর নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। 


প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকৃত নারীর শরীরে কোনো পোশাক ছিল না, তবে পরনে একটি লাল রঙের সালোয়ার ছিল। মরদেহটি নদী দিয়ে ভেসে এসেছে নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন জানান, খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহালসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। পিবিআই (PBI) ও সিআইডি (CID) তদন্ত শেষ করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আশেপাশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   কলাপাড়া  নদীর তীর  অজ্ঞাত  নারী  মরদেহ উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: