অভাবকে জয় করে ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ উজিরপুরের কিশোরের কীর্তি

ক্রীড়া প্রতিবেদক, বরিশাল

সারাদেশ

বাবার সাইকেল মেরামতের দোকানে টুংটাং শব্দের মাঝে যে ছেলেটি বড় হয়েছে, তার পায়ে এখন পুরো বরিশালের ফুটবলপ্রেমীরা নতুন স্বপ্ন দেখছেন।

2026-05-17T20:42:47+00:00
2026-05-17T20:42:47+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
অভাবকে জয় করে ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ উজিরপুরের কিশোরের কীর্তি
ক্রীড়া প্রতিবেদক, বরিশাল
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৮:৪২ পিএম 
দেব মন্ডল। সংগৃহীত ছবি
বাবার সাইকেল মেরামতের দোকানে টুংটাং শব্দের মাঝে যে ছেলেটি বড় হয়েছে, তার পায়ে এখন পুরো বরিশালের ফুটবলপ্রেমীরা নতুন স্বপ্ন দেখছেন। চরম অভাবের সংসার, নেই কোনো নামী একাডেমি বা পেশাদার কোচের অধীনে অনুশীলনের সুযোগ— তবুও স্রেফ অদম্য ইচ্ছা আর সহজাত প্রতিভা দিয়ে চলমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ মাতিয়ে চলেছে উজিরপুরের নবম শ্রেণীর ছাত্র দেব মন্ডল।

সরকারি উজিরপুর বারো বাইকা মডেল ইনস্টিটিউশনের এই শিক্ষার্থীর ফুটবল প্রতিভা এখন গোটা বরিশালের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলমান এই প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে উজিরপুর উপজেলার হয়ে মাঠ কাঁপিয়ে প্রথমে নজর কাড়ে দেব। উপজেলা পর্যায়ে দুর্দান্ত খেলে ২টি গোল করে এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সরাসরি জায়গা করে নেয় বরিশাল জেলা কিশোর দলে।

জেলা দলে সুযোগ পেয়েই নিজের জাত চেনাতে ভুল করেনি এই তরুণ স্ট্রাইকার। বরিশাল আঞ্চলিক পর্যায়ের শুভ উদ্বোধনী ম্যাচেই পিরোজপুর জেলা দলের রক্ষণভাগকে চূর্ণ-বিচূর্ণ করে দেয় সে। তার জাদুকরী হ্যাটট্রিকে (৩ গোল) বরিশাল জেলা কিশোর দল ৩-১ গোলের বড় ব্যবধানে পিরোজপুরকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট কাটে।

দেবের এই অবিশ্বাস্য পারফরম্যান্সের রেশ কাটতে না কাটতেই প্রথম সেমিফাইনালে পটুয়াখালী জেলা দলের মুখোমুখি হয় বরিশাল। সেখানেও দলের ৩-১ গোলের জয়ে দেব মন্ডল আরও একটি চোখ ধাঁধানো গোল করে দলকে ফাইনালে তোলার গৌরব অর্জন করায়।


/কহু

Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: