ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধীতপুর এলাকায় রাস্তার পাশের একটি জঙ্গল থেকে অজ্ঞাতনামা এক যুবকের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সকালে স্থানীয়রা জঙ্গলের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরনে ছিল হাফ হাতা ক্রিম রঙের গেঞ্জি ও কালো জিন্স প্যান্ট। মরদেহে পচন ধরায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।
সময়ের আলো/জোই