হাসপাতালের ৮ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটে জেনারেল হাসপাতালের অষ্টম তলা থেকে নিচে পড়ে গিয়ে সাকিব হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (২০

2026-05-20T23:32:30+00:00
2026-05-20T23:32:30+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাসপাতালের ৮ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:৩২ পিএম 
জয়পুরহাটে জেনারেল হাসপাতাল। ছবি : সংগৃহীত
জয়পুরহাটে জেনারেল হাসপাতালের অষ্টম তলা থেকে নিচে পড়ে গিয়ে সাকিব হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে হাসপাতালের নতুন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

​নিহত শ্রমিক সাকিব জেলার পাঁচবিবি উপজেলার আয়মা বুধইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে।


ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, সাকিব হোসেন জেলার বিভিন্ন ভবনের রঙের কাজ করতেন। হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় বাইরের অংশে কাজ করছিলেন সাকিব। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক জুয়েলের জানান, অষ্টম তলা থেকে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   হাসপাতাল  শ্রমিকের মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: