হাটহাজারীতে পাহাড় কাটায় সহায়তা, যুবকের জেল-জরিমানা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

হাটহাজারীতে পাহাড় কাটার সঙ্গে যুক্ত অপরাধীদের সহায়তা করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মো. সাকিব (৩০) নামের এক ব্যক্তিকে ১

2026-05-20T23:47:33+00:00
2026-05-20T23:47:33+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে পাহাড় কাটায় সহায়তা, যুবকের জেল-জরিমানা
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:৪৭ পিএম 
পাহাড় কাটার যন্ত্র। ছবি : সময়ের আলো
হাটহাজারীতে পাহাড় কাটার সঙ্গে যুক্ত অপরাধীদের সহায়তা করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মো. সাকিব (৩০) নামের এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (২০ মে) সন্ধ্যার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযানের বিষয়টি সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করা হয়েছে। 

এর আগে মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ছোটো কাঞ্চনপুর স্থানীয় প্রাথমিক বিদ্যালয় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 

জানা যায়, ঘটনার দিন রাতে উপজেলার ১ নং ফরহাদাবাদ ইউনিয়নের ছোটো কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পাহাড় কেটে মাটি দিয়ে জমি ভরাটের অভিযোগের গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সংবাদের সত্যতা পাওয়া যায়। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধীরা পালিয়ে যায়। পরে অভিযান পরিচালনাকালে উপজেলার ধলই ইউনিয়নের মো. সাকিব নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে প্রমাণ ও স্বীকারোক্তি পাওয়া যায়।


ম্যাজিস্ট্রেটের অবস্থান অপরাধীদের আগেই জানিয়ে দিয়ে পালিয়ে যেতে সহায়তা করে তিনি। এ সময় পাহাড় কর্তনপূর্বক মাটি দিয়ে জমি ভরাট করার অপরাধে সহায়তা করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে অর্থদণ্ড, অনাদায়ে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   হাটহাজারী  পাহাড় কাটা  যুবক  জেল-জরিমানা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: