বিভিন্ন ক্লাব থেকে মনোনয়ন নিলেন ১৯ জন

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। গেল শনিবার (১৬ মে) আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল।

2026-05-21T23:54:27+00:00
2026-05-21T23:54:27+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিসিবি নির্বাচন
বিভিন্ন ক্লাব থেকে মনোনয়ন নিলেন ১৯ জন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:৫৪ পিএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। গেল শনিবার (১৬ মে) আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

১৮৪টি কাউন্সিলরশিপ জমা পড়েছে বিসিবিতে। বেশ কয়েকটি সংস্থা এবং কয়েকটি জেলা থেকে আসেনি কাউন্সিলরশিপ। সবমিলিয়ে ৮টি কম পড়েছে। বুধবার এবং বৃহস্পতিবার ছিল পরিচালক পদে নির্বাচন করার জন্য মনোনয়ন সংগ্রহের শেষ দিন। আর এই দুই দিনে ঢাকার ক্লাব থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ১৯ জন।

Advertisement
এর মধ্যে তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, ইয়াসির আব্বাস, আসিফ রাব্বানি, মাসুদুজ্জামান, রফিকুল বাবু, বোরহানুল ইসলাম, ইয়াসির আশিক, লুৎফর রহমান বাদল, ফায়জুর রহমান ভূঁইয়া, ফায়াজুর রহমান মিতু, শাহনিয়ান তানিম, আমজাদ হোসেনরা রয়েছেন। 


এছাড়া জেলা বিভাগ থেকে মনোয়ন সংগ্রহ করেছেন ১৯ জন। তার মধ্যে ঢাকা বিভাগ থেকে ৪ জন, চট্টগ্রাম বিভাগ থেকে ৩ জন, খুলনা বিভাগ থেকে ৩ জন সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে। বাকি রংপুর, বরিশাল, রাজশাহী এবং সিলেট থেকে ১০ জন সংগ্রহ করেছেন। আগামীকাল শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার।

এদিকে ক্যাটাগরি সি থেকে একজনই মনোনয়ন সংগ্রহ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সিরাজউদ্দিন আলমগীর। তিনি একা হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতে জিততে চলেছেন। 

সময়ের আলো/আআ
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: