সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মেইয়া এলাকায় অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজাসহ আল আমিন (৩৮) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন

2026-05-22T15:18:18+00:00
2026-05-22T15:18:18+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:১৮ পিএম 
সংগৃহীত ছবি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মেইয়া এলাকায় অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজাসহ আল আমিন (৩৮) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পিংনা ইউনিয়নের মেইয়া এলাকায় র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, টাঙ্গাইল জেলার বাসিন্দা আল আমিন বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে সরিষাবাড়ীসহ আশপাশের এলাকায় বিক্রির উদ্দেশ্যে তার বর্তমান বসতবাড়িতে মজুদ করে রেখেছেন। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব সেখানে অভিযান চালালে বাহিনীর উপস্থিতি টের পেয়ে আল আমিন পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।


র‍্যাব জানায়, আল আমিনের দেওয়া তথ্য ও দেখানো মতে তার শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালানো হয়। সেখান থেকে পাটের বস্তায় লুকানো অবস্থায় মোট ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে টাঙ্গাইলের ভূঞাপুর থানাসহ বিভিন্ন এলাকায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আসামিকে সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সরিষাবাড়ী  গাঁজা  মাদককারবারি  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: