বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ শিক্ষকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর দাশ নামে এক তরুণ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে

2026-05-23T17:42:17+00:00
2026-05-23T17:42:17+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ শিক্ষকের মৃত্যু
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৪২ পিএম 
অন্তর দাশ। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর দাশ নামে এক তরুণ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে শান্তিরহাট বাজারসংলগ্ন দক্ষিণ পোমরা হিন্দুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অন্তর দাশ ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয় পোমরা কেজি স্কুলের শিক্ষক ছিলেন। 


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাসার ছাদে অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জহির উদ্দিন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/মহু



  বিষয়:   বিদ্যুৎ  বিদ্যুৎস্পৃষ্ট  মৃত্যু  চট্টগ্রাম  রাঙ্গুনিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: