পৃথক অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।শনিবার (২৩ মে) ভোররাতে

2026-05-23T18:32:34+00:00
2026-05-23T18:32:34+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পৃথক অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৩২ পিএম 
হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৩ মে) ভোররাতে এসব ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement
মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ভোর ৪টা ৪০ মিনিটের দিকে এমবি ফার্নিচার নামের একটি দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দোকানের আসবাবপত্র, মালামাল ও গুদামে রাখা পণ্য পুড়ে যায়। স্থানীয়দের ধারণা, এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

একই রাতে নবীগঞ্জ উপজেলার ওসমানী রোডে সুমনা ট্রেডার্স নামের একটি গ্যারেজে আগুন লাগে। আগুনের তীব্রতায় গ্যারেজটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ভেতরে থাকা কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানিয়েছেন, দুইটি ঘটনায় প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

/এসএক
  বিষয়:   অগ্নিকাণ্ড  কোটি  টাকা  ক্ষয়ক্ষতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: