এবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীকে নিষিদ্ধ করল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। গাজা অভিমুখী সাহায্যকারী বহরের ফ্রেঞ্চ কর্মীদের প্রতি আইডিএফ সেনাদের

2026-05-23T22:21:56+00:00
2026-05-23T22:58:56+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীকে নিষিদ্ধ করল ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:২১ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ১০:৫৮ পিএম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। ছবি : সংগৃহীত
এবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। গাজা অভিমুখী সাহায্যকারী বহরের ফ্রেঞ্চ কর্মীদের প্রতি আইডিএফ সেনাদের আপত্তিজনক আচরণের দায়ে তার উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 

শনিবার (২৩ মে) ফরাসি সংবাদমাধ্যম লে মণ্ড এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

Advertisement
প্রতিবেদনে জানানো হয়েছে, ফরাসি নাগরিকদের ওপর সহিংসতা ও হুমকির অভিযোগে বেন-গভিরকে দেশটিতে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো জানান, তারা এই ফ্লোটিলার মাধ্যমে গাজাবাসীকে সাহায্য করার পদ্ধতির সাথে একমত নন। কারণ, এতে কোনো কার্যকর ফল আসে না এবং কূটনৈতিক ও কনস্যুলার সেবার ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়।

তিনি জানান, ফ্রেঞ্চ নাগরিকদের হুমকি দেওয়া, ভয় দেখানো কিংবা নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বিশেষ করে কোনো সরকারি কর্মকর্তার মাধ্যমে।

এদিকে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে থাকা বিদেশি কর্মীরা অভিযোগ করেছেন, ইসরায়েল তাদের আটক করার পর তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।

/কেএইচও 
  বিষয়:   ইসরায়েল  নিরাপত্তামন্ত্রী  ফ্রান্স 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: