ট্রেনের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ায় থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে নুরুল ইসলাম (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে

2026-05-23T22:39:36+00:00
2026-05-23T22:39:36+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ট্রেনের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:৩৯ পিএম 
প্রতীকী ছবি
কুষ্টিয়ায় থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে নুরুল ইসলাম (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে ট্রেন থামিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

Advertisement
নিহত নুরুল ইসলামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকায়। তিনি বজল আহমেদের ছেলে। তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপির মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া মিল লাইন রেলগেট অতিক্রম করার সময় ঈদ উপলক্ষে নির্মাণাধীন একটি প্যান্ডেলে কাজ করা ডেকোরেটর শ্রমিকরা ট্রেনের ছাদে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেন থামিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মাথা ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজবাড়ী স্টেশন অতিক্রমের পর কোনো ছোট ব্রিজ বা স্থাপনার সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।

/এসএকে
  বিষয়:   ট্রেন  ছাদ  যুবক  মরদেহ  উদ্ধার  কুষ্টিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: