যুদ্ধবিরতি আলোচনায় দারুণ অগ্রগতি হয়েছে : পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রায় তিন মাসের যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।শনিবার (২৩ মে) পাকিস্তানের একাধিক সূত্রের

2026-05-23T22:58:02+00:00
2026-05-23T22:58:02+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিরতি আলোচনায় দারুণ অগ্রগতি হয়েছে : পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:৫৮ পিএম 
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে জেনারেল অসীম মুনিরের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
প্রায় তিন মাসের যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। 

শনিবার (২৩ মে) পাকিস্তানের একাধিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ দাবি করেছে। 

Advertisement
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ত্যাগের আগে জেনারেল অসীম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন। 

পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, গত ২৪ ঘণ্টার আলোচনায় একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে আশাব্যাঞ্জক অগ্রগতি হয়েছে।

এদিকে, বর্তমানে ভারত সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান ইস্যুতে কিছুটা অগ্রগতি হয়েছে এবং আগামী দিনগুলোতে এই বিষয়ে যুক্তরাষ্ট্র কিছু ঘোষণা দিতে পারে।


নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‌‌‘আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখনও কিছু কাজ চলছে। আজ পরে, আগামীকাল কিংবা আগামী কয়েকদিনের মধ্যে আমাদের হয়ত এই বিষয়ে কিছু বলার সুযোগ আসতে পারে।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চলতি সপ্তাহে দুই পক্ষের মধ্যকার বিরোধগুলো কমে আসার একটি প্রবণতা দেখা গেছে। তবে এখনও এমন কিছু বিষয় রয়েছে; যা মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করা প্রয়োজন। আগামী তিন বা চার দিনের মধ্যে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

/কেএইচও
  বিষয়:   জেনারেল অসীম মুনির  পাকিস্তান  যুদ্ধবিরতি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: