পলাতক নেত্রীর অনুসারীরা কোন গ্রহে থাকে : ন্যান্সি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে আবারও আলোচনায় এলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি

2026-05-24T15:02:32+00:00
2026-05-24T15:02:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
পলাতক নেত্রীর অনুসারীরা কোন গ্রহে থাকে : ন্যান্সি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৩:০২ পিএম 
সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ছবি : সংগৃহীত
দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে আবারও আলোচনায় এলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন।

রোববার (২৪ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ন্যান্সি লেখেন, ‘পলাতক নেত্রীর পলাতক ভাই-বোনগুলোকে শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি দিতে দেখি। এরা আজকাল কোন গ্রহে থাকে?’
আরও পড়ুন

যদিও স্ট্যাটাসে তিনি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তবে অনলাইন ব্যবহারকারীদের বড় একটি অংশ মনে করছেন- দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা কিছু নেতাকর্মীকেই উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন এই শিল্পী। বিশেষ করে বিদেশে অবস্থান কিংবা আত্মগোপনে থেকেও সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য ও হুমকি দেওয়ার প্রবণতার প্রসঙ্গই তিনি তুলে ধরেছেন বলে ধারণা করা হচ্ছে।

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে নেটিজেনদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ ন্যান্সির স্পষ্ট বক্তব্যকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ মন্তব্যের সমালোচনাও করেছেন।

এএডি/


  বিষয়:   পলাতক  নেত্রী  অনুসারী  গ্রহ  ন্যান্সি  সংগীতশিল্পী  নাজমুন মুনিরা ন্যান্সি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: