আদমদীঘিতে ৭ মাদক কারবারির জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার আদমদীঘিতে সাতজন মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৪ মে) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী

2026-05-25T10:49:03+00:00
2026-05-25T10:49:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আদমদীঘিতে ৭ মাদক কারবারির জেল-জরিমানা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:৪৯ এএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ১০:৪৯ এএম
সাত মাদক কারবারি। ছবি : সময়ের আলো
বগুড়ার আদমদীঘিতে সাতজন মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৪ মে) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার সাতজনকে সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার বড় জিনইর গ্রামের অন্তর ইসলাম (২২), ছাতিয়ান গ্রামের ইসবপুরের সনজিত পাহান (৩০), সুরেশ পাহান (২১), রনজিৎ পাহান (২৮), নওগাঁর বদলগাছীর দুধুকুড়ি গ্রামের হোসেন আলী (২৫), চয়ন (২৭) ও সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা গ্রামের বাপ্পা (৪০)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মণ্ডল জানান, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সাত কারবারিকে গ্রেফতারসহ ২০০ গ্রাম গাঁজা ও ৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত অন্তরকে ৬ মাস জেল ও ২ হাজার টাকা জরিমানা, সনজিত, সুরেশ, রনজিৎ ও বাপ্পাকে ১০ দিন জেল ও ৫০০ টাকা করে জরিমানা এবং হোসেন আলী ও চয়নকে ৩ দিন জেল ও ১০০ টাকা করে জরিমানা করেছে। ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আলামত ধ্বংস করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   আদমদীঘি  মাদক কারবারি  জেল-জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: