প্রতিবন্ধী তরুণী ধর্ষণের দায়ে অভিযুক্ত গ্রেফতার

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণের দায়ে অভিযুক্তনালু ওরফে নাতু (৫০) কেআটক করেছে পুলিশ।রবিবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার গাজিরখামার

2026-05-25T16:48:11+00:00
2026-05-25T16:48:11+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
প্রতিবন্ধী তরুণী ধর্ষণের দায়ে অভিযুক্ত গ্রেফতার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৪:৪৮ পিএম 
নালু ওরফে নাতু। ছবি : সময়ের আলো
শেরপুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত নালু ওরফে নাতু (৫০) কে আটক করেছে পুলিশ।

রবিবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার গাজিরখামার বাজারে এ ঘটনা ঘটে। রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজিরখামার উত্তর কান্দাপাড়ার বাসিন্দা নালু একই এলাকার ওই তরুণীকে প্রায়ই ধর্ষণ করত। এ নিয়ে তাকে স্থানীয়রা বারবার সতর্ক করলেও সে অস্বীকার করে। রবিবার দুপুরে জিহান-জিসান মার্কেটের পাশে নিয়ে নালু আবারও তরুণীকে ধর্ষণ করে। এ সময় স্থানীয় একজন বিষয়টি লক্ষ্য করে এবং দূর থেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। মুহূর্তেই ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন নালুকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে নালুকে থানায় নিয়ে আসে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মামলা গ্রহণ করে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রথমে অস্বীকার করলেও ভিডিও দেখানোর পর নালু অপরাধ স্বীকার করেছে।

/মহু




  বিষয়:   প্রতিবন্ধী  তরুণী  ধর্ষণ  অভিযুক্ত  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: