দিনাজপুরের কাহারোলে ৬ কেজি গাঁজাসহ মো. রবিউল ইসলাম (৩০) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
সোমবার (২৫ মে) দুপুরে আসামিকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সেলিমুর রহমান সেলিম জানান, রবিবার দিবাগত রাতে কাহারোল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নে একটি অভিযান চালায়। এতে পূর্ব সাদীপুর সাহাপাড়া গ্রামে রবিউলের নিজ বাড়ির লেট্রিন থেকে ৬ কেজি গাঁজাসহ তাকে হাতে-নাতে আটক করা হয়। উদ্ধারকৃত ৬ কেজি গাঁজার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা বলে তিনি জানান।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাহারোল থানায় মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
/মহু