নওগাঁয় একই গ্রামের ৬ জনের মৃত্যু, পাশাপাশি কবর দেওয়া হলো তাদের

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর একই গ্রামের ৬ জনের দাফন সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে

2026-05-26T13:48:24+00:00
2026-05-26T13:48:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নওগাঁয় একই গ্রামের ৬ জনের মৃত্যু, পাশাপাশি কবর দেওয়া হলো তাদের
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:৪৮ পিএম 
জানাজা নামাজ শেষে তাদের পাশাপাশি কবরস্থ করা হয়। ছবি : সময়ের আলো
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর একই গ্রামের ৬ জনের দাফন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে জানাজা নামাজ শেষে তাদের পাশাপাশি কবরস্থ করা হয়। 

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের মাঝে মরদেহগুলো হস্তান্তর করে টাঙ্গাইল জেলা পুলিশ। তারপর মঙ্গলবার ভোরে মান্দার রাজেন্দ্রবাটি গ্রামে এসে পৌঁছায়। নিহত ১০ জনের মধ্যে বাকি ৪ জনকে নিজনিজ বাড়িতে আজ ভোরে জানাজা শেষে দাফন করা হয়। 

জানাজায় অংশ নেয় আশপাশের গ্রামের অসংখ্য মানুষ।

জানাজায় অংশ নেয় আশপাশের গ্রামের অসংখ্য মানুষ।


মঙ্গলবার সকালে রাজেন্দ্রবাটি গ্রামে গিয়ে দেখা যায়, শরিয়া নিয়ম অনুযায়ী সারি সারি সাজিয়ে রাখা ৬টি খাটিয়াতে উঠিয়ে রাখা হয়েছে মরদেহগুলোকে। এই করুণ দৃশ্য এক নজর দেখতে ভিড় করছেন আশেপাশের কয়েক গ্রামের মানুষসহ নিহতদের স্বজনরা। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

জানাজায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান, নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা.ইকরামুল বারি টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমসহ আশেপাশের গ্রামের অনেক মানুষ অংশগ্রহণ করেন। 


আ ন ম বজলুর রশিদ বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রতি নিহত পরিবারের মাঝে ২৫ হাজার টাকা এবং শুকনা খাবার বিতরণ করা হয়েছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। এক গ্রাম থেকে ৬ জন মানুষের একসঙ্গে চলে যাওয়া আমাদের মর্মাহত করেছে। পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।’ 

প্রসঙ্গত, সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতিতে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়। মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের ১০ জনের বাড়ি নওগাঁয়। নিহতরা সকলেই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করার উদ্দেশ্যে বাড়ি ফিরছিলেন। 

/মহু


  বিষয়:   নওগাঁ  মৃত্যু  কবর  রাজশাহী  সড়ক  দুর্ঘটনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: