গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. রাসেল কাজী

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’-এ গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. রাসেল কাজী।

2026-05-26T18:29:57+00:00
2026-05-26T18:29:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. রাসেল কাজী
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৬:২৯ পিএম 
মো. রাসেল কাজী। ছবি : সংগৃহীত
শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’-এ গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. রাসেল কাজী। তিনি বর্তমানে জেলার ১৬০ নম্বর ধানকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের পর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন মো. রাসেল কাজী। সেখানে তিনি তার মেধা, পেশাগত দক্ষতা এবং শিক্ষামূলক সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হওয়ার এই গৌরব অর্জন করেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মো. রাসেল কাজী কেবল প্রচলিত শ্রেণিকক্ষ কেন্দ্রিক পাঠদানেই সীমাবদ্ধ নন; তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাদানে বিশেষ পারদর্শী। তার সহজ, সাবলীল ও আকর্ষণীয় উপস্থাপন ভঙ্গির কারণে শিক্ষার্থীদের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয় ও প্রিয় শিক্ষক হিসেবে পরিচিত।

জানা গেছে, মেধাবী এই শিক্ষক তার শিক্ষা জীবনের প্রতিটি স্তরেই শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন মো. রাসেল কাজী। তিনি গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) থেকে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তিনি।

এদিকে মো. রাসেল কাজীর এই অনন্য অর্জনে কাশিয়ানী প্রাথমিক শিক্ষা পরিবারসহ গোটা জেলাজুড়ে আনন্দের বন্যা বইছে। অনন্য এই গৌরবের জন্য তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

/কহু


  বিষয়:   গোপালগঞ্জ  শিক্ষক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: