মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১০ গ্রামে ঈদ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জের ১০টি গ্রামে আগাম পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।বুধবার

2026-05-27T10:45:21+00:00
2026-05-27T10:45:21+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১০ গ্রামে ঈদ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১০:৪৫ এএম 
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রায়পুর ও রামগঞ্জের গ্রামে ঈদুল আজহা উদযাপিত। ছবি : সময়ের আলো
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জের ১০টি গ্রামে আগাম পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। 

বুধবার (২৭ মে) সকাল ৭টায় রামগঞ্জের জাহাঙ্গীর টাওয়ারে খানকায়ে মাদানিয়া কাসেমিয়া রামগঞ্জ শাখায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার রামগঞ্জ উপজেলাধীন নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বড় ঘরিয়া, হাটাটিয়া, শালাই ও কাঞ্চনপুর এবং রায়পুর উপজেলাধীন বামনি ইউনিয়নের কলাকোপা ও সাইচা এলাকাসহ ১০টি গ্রামে সহস্রাধিক মুসল্লি আগাম এই ঈদ উদযাপনে অংশ নেন।


স্থানীয়রা জানায়, মাওলানা ইসহাক (রহ:) এর অনুসারীরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গত ৪৬ বছর যাবৎ পবিত্র মক্কা ও মদিনার সময় অনুযায়ী পবিত্র ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মধ্যপ্রাচ্য  লক্ষ্মীপুর  ঈদুল আজহা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: