বিয়ের দীর্ঘ ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠী ও অভিনেতা বিবেক দাহিয়ার সংসারে এলো নতুন সুখবর। বিয়ের এক দশক পর প্রথমবারের মতো

2026-05-27T15:11:00+00:00
2026-05-27T15:11:53+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
বিয়ের দীর্ঘ ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৩:১১ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ৩:১১ পিএম
সংগৃহীত ছবি
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠী ও অভিনেতা বিবেক দাহিয়ার সংসারে এলো নতুন সুখবর। বিয়ের এক দশক পর প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। 

মঙ্গলবার (২৬ মে) যমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন দিব্যাঙ্কা।

সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দঘন এই খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন দিব্যাঙ্কা ও বিবেক। ইনস্টাগ্রামে তারা লেখেন, ‘আমরা শুধু সুখ চেয়েছিলাম, ঈশ্বর আমাদের দ্বিগুণ সুখ দিয়েছেন।’

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, গত ২৬ মে জন্ম নেয় এই দম্পতির যমজ সন্তান। সন্তানদের আগমনে আনন্দে ভাসছে তাদের পরিবার ও ভক্তরা।
আরও পড়ুন

২০১৬ সালে জনপ্রিয় ধারাবাহিকের শুটিং সেটে পরিচয়ের পর বিয়ে করেন দিব্যাঙ্কা ত্রিপাঠী ও বিবেক দাহিয়া। দীর্ঘ দাম্পত্য জীবনে একাধিকবার সন্তান পরিকল্পনা নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এই অভিনেত্রীকে। তবে চলতি বছরের মার্চে প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন তারা।

সন্তান জন্মের পর আবেগঘন বার্তায় বিবেক দাহিয়া লেখেন, ‘আমাদের জীবনে করণ আর অর্জুন এসে গেছে। ওদের আগমনে জীবন আনন্দে ভরে উঠেছে। দিব্যাঙ্কা আর আমি জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলাম।’

‘ইয়ে হ্যায় মহব্বতে’ ধারাবাহিক দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া দিব্যাঙ্কা এর আগে জানিয়েছিলেন, তারা দীর্ঘদিন ধরেই সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হওয়ায় নিজেদের ভাগ্যবান বলেও মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী।

এএডি/


  বিষয়:   বিয়ে  দীর্ঘ  যমজ  সন্তান  মা  অভিনেত্রী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: