ইসরায়েলবিরোধী জনমত তৈরির জন্য ‘বট বাহিনী’ ব্যবহার করছে পাকিস্তান : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা ও বিরূপ মনোভাব বাড়লেও ভারতের মাটিতে দেশটির প্রতি সমর্থন এখনও অটুট রয়েছে বলে দাবি করেছেন

2026-05-29T18:48:02+00:00
2026-05-29T18:48:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলবিরোধী জনমত তৈরির জন্য ‘বট বাহিনী’ ব্যবহার করছে পাকিস্তান : নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৬:৪৮ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৬ ৬:৪৮ পিএম
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি
বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা ও বিরূপ মনোভাব বাড়লেও ভারতের মাটিতে দেশটির প্রতি সমর্থন এখনও অটুট রয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ককে ‘অনন্য’ বলে উল্লেখ করেছেন তিনি। 

একই সঙ্গে যুক্তরাষ্ট্রে নিজের ও ইসরায়েলের জনপ্রিয়তা কমে যাওয়ার পেছনে পাকিস্তানের ‘সোশ্যাল মিডিয়া বট বাহিনী’ বা কৃত্রিম অ্যাকাউন্ট নেটওয়ার্ককে দায়ী করেছেন নেতানিয়াহু।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ মে) পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় নেতানিয়াহু ভারতকে একটি ‘বৃহৎ শক্তি’ হিসেবে অভিহিত করেন। 

সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘বিশ্বের বহু দেশে আমরা আমাদের রাজনৈতিক ও নৈতিক বৈধতা সংকটের মুখোমুখি হচ্ছি, কিন্তু ভারতে পরিস্থিতি একদমই তেমন নয়। সেখানে ইসরায়েলের প্রতি যে সমর্থন রয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য। আমার ধারণা, বিশ্বের অন্য যে-কোনো দেশের তুলনায় ভারত থেকেই আমার সবচেয়ে বেশি অনুসারী রয়েছে।’

এর আগে ২০১৮ সালে স্ত্রী সারা নেতানিয়াহুকে নিয়ে ভারত সফরের স্মৃতিচারণ করে সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘১৪০ কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারতে ইসরায়েল অত্যন্ত জনপ্রিয়। আমাদের সেই সফরটি ছিল যেন এক ভালোবাসার উৎসব। ভারতীয়দের মনে ইসরায়েলের প্রতি অসাধারণ সম্মান রয়েছে।’


সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বে নেতানিয়াহু ও ইসরায়েলের জনপ্রিয়তা আশঙ্কাজনকভাবে হ্রাসের খবর প্রকাশ পাচ্ছে। গত এপ্রিল মাসে প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন, যা গত বছর ছিল ৫৩ শতাংশ। এছাড়া ৫৯ শতাংশ মার্কিন নাগরিক বৈশ্বিক সিদ্ধান্তের ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর আস্থা হারিয়েছেন। 

যুক্তরাষ্ট্রে এই জনমত কমে যাওয়ার পেছনে পাকিস্তানকে অভিযুক্ত করে নেতানিয়াহু দাবি করেন, ‘যারা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার কৌশলগত জোটকে দুর্বল করতে চায়, তারা সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রভাবিত করতে 'বট ফার্ম' ব্যবহার করছে। পাকিস্তান কৃত্রিম উপায়ে এই বট বাহিনী দিয়ে যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী জনমত তৈরি করছে।’

সময়ের আলো/জেডি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: