৭ বছর পর গান লিখলেন মারজুক রাসেল

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘ বিরতির পর আবারও গীতিকার হিসেবে ফিরলেন অভিনেতা, লেখক ও নির্মাতা মারজুক রাসেল। প্রায় সাত বছর পর তিনি লিখেছেন নতুন

2026-05-30T17:42:20+00:00
2026-05-30T17:42:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
৭ বছর পর গান লিখলেন মারজুক রাসেল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৫:৪২ পিএম 
অভিনেতা, লেখক ও নির্মাতা মারজুক রাসেল। সংগৃহীত ছবি
দীর্ঘ বিরতির পর আবারও গীতিকার হিসেবে ফিরলেন অভিনেতা, লেখক ও নির্মাতা মারজুক রাসেল। প্রায় সাত বছর পর তিনি লিখেছেন নতুন একটি গান, যা প্রকাশিত হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এর পঞ্চম সিজনের নতুন পর্বে।

একসময় নিয়মিত গান লিখতেন মারজুক রাসেল। তাঁর লেখা গান কণ্ঠে তুলেছেন জেমস, আইয়ুব বাচ্চু, আসিফ আকবর এবং হাবীব ওয়াহিদ-এর মতো জনপ্রিয় শিল্পীরা। তবে গত কয়েক বছরে গানের জগতে তাঁর উপস্থিতি ছিল বেশ সীমিত।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১২-তে যুক্ত হয়েছে বিশেষ একটি গান, যার নাম ‘ব্যাচেলর গীতি’। মারজুক রাসেলের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জোহান আলমগীর এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির।

ধারাবাহিকটির এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ তালুকদার জানান, ২০১৯ সালের পর এটিই মারজুক রাসেলের লেখা প্রথম পূর্ণাঙ্গ গান। তাঁর ভাষ্য অনুযায়ী, লেখালেখির সঙ্গে যুক্ত থাকলেও এ সময়ে তিনি আর কোনো পূর্ণাঙ্গ গান রচনা করেননি।


তিনি আরও জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শুরু হওয়ার পর থেকেই নির্মাতা কাজল আরেফিন অমি চেয়েছিলেন, মারজুক রাসেল অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও যুক্ত হোন। সেই ভাবনা থেকেই ‘ব্যাচেলর গীতি’র জন্ম। গানটির বিষয়বস্তুও আবর্তিত হয়েছে ব্যাচেলর গ্যাংয়ের জীবন ও তাদের নানা মজার অভিজ্ঞতাকে কেন্দ্র করে।

চ্যাপ্টার ১২-তে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, মালু দেওয়ান, শামীমা নাজনীন, ইশতিয়াক রোমেল, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, স্পর্শিয়া, জায়েফ-সহ আরও অনেকে।

বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি চ্যানেল আই এবং বুম ফ্লিমসের ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে। এবারের সিজনটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন কাজল আরেফিন অমি।


/ইউএমএইচ


  বিষয়:   মারজুক রাসেল  গান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: