মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের আকাশসীমায় প্রবেশ করায় একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে তেহরান। রোববার (৩১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল

2026-05-31T10:14:38+00:00
2026-05-31T10:14:38+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১০:১৪ এএম 
সংগৃহীত ছবি
ইরানের আকাশসীমায় প্রবেশ করায় একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে তেহরান। রোববার (৩১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) জানায়, যুক্তরাষ্ট্রের তৈরি ‘এমকিউ-১’ (MQ-1) মডেলের একটি চালকহীন ড্রোন তাদের আকাশসীমায় ঢুকে একটি অভিযান চালানোর চেষ্টা করছিল। আইআরজিসির প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করার পরপরই ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটিকে ভূপাতিত করে।


দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যে-কোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপের তীব্র জবাব দেওয়া হবে। 

তবে ইরানের আকাশসীমা লঙ্ঘন কিংবা ড্রোন ভূপাতিত হওয়ার এই দাবির বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য জানানো হয়নি।

সময়ের আলো/জেডি
  বিষয়:   মার্কিন ড্রোন  ভূপাতিত  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: