কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার মিরপুরে সেনাসদস্যদের বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এতে সেনা সদস্যসহ অন্তত ৬০ জন

2026-05-31T14:44:32+00:00
2026-05-31T15:24:05+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ২:৪৪ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৬ ৩:২৪ পিএম
ছবি : সময়ের আলো প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে সেনাসদস্যদের বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এতে সেনা সদস্যসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। নিহত বাসযাত্রীর নাম জিয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটি শেষে খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফেরার উদ্দেশ্যে ৪২ জন সেনাসদস্য একটি ভাড়া করা বাসে করে বগুড়া থেকে রওনা হন। পথিমধ্যে তালবাড়িয়া হাইস্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক (খুলনা) থেকে ছেড়ে আসা ‘হিমেল পরিবহন’র একটি যাত্রীবাহী বাসের সাথে সেনাসদস্যদের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় দুটি বাসই দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ব্যাংক কর্মকর্তা জিয়াকে মৃত ঘোষণা করেন।  

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় দুই বাসের প্রায় ৪০ জন যাত্রী কম-বেশি আহত হয়েছেন। আহত সেনাসদস্যদের মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


খবর পেয়ে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দেখতে যান কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) জসীম উদ্দীন। তিনি এসময় জানান, সেনাসদস্যরা নতুন রিক্রুট, তারা প্রশিক্ষণে রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

কুষ্টিয়া হাইওয়ে ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   কুষ্টিয়া  বাস দুর্ঘটনা  মুখোমুখি সংঘর্ষ  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: