পোশাক নিয়ে হেনস্তার অভিযোগ নায়লা নাঈমের

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

জনসমাগমস্থলে নারীদের ব্যক্তিগত স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে মডেল ও অভিনেত্রী নায়লা নাঈমের এক ফেসবুক পোস্টকে

2026-06-02T10:09:16+00:00
2026-06-02T10:09:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
পোশাক নিয়ে হেনস্তার অভিযোগ নায়লা নাঈমের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১০:০৯ এএম 
অভিনেত্রী নায়লা নাঈম। ছবি : সংগৃহীত
জনসমাগমস্থলে নারীদের ব্যক্তিগত স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে মডেল ও অভিনেত্রী নায়লা নাঈমের এক ফেসবুক পোস্টকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেছেন, সাভারের একটি বাজারে কেনাকাটা করতে গিয়ে এক ব্যক্তির অপ্রীতিকর আচরণের শিকার হয়েছেন।

সোমবার (২ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নায়লা নাঈম জানান, মায়ের সঙ্গে স্থানীয় একটি বাজারে সবজি কিনতে গেলে অচেনা এক ব্যক্তি তার পোশাক নিয়ে মন্তব্য করেন এবং তাকে ধাক্কা দেন।

তার বর্ণনা অনুযায়ী, রাস্তার পাশে দাঁড়িয়ে কেনাকাটার সময় মধ্যবয়সী এক ব্যক্তি হঠাৎ তার কাছে এসে ক্ষোভ প্রকাশ করেন এবং পোশাকের বিষয়ে আপত্তি তোলেন। একপর্যায়ে ওই ব্যক্তি তাকে ধাক্কা দিলে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান বলে দাবি করেন।
আরও পড়ুন

নায়লা জানান, ঘটনার সময় তার হাতে থাকা বাজারের ব্যাগ ছিটকে পড়ে যায় এবং তিনি হাতে আঘাত পান। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে আশঙ্কা করে তার মা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে অভিনেত্রী বলেন, এ ধরনের ঘটনার কারণে তার মা আতঙ্কিত হয়ে পড়েছেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, একজন নাগরিক হিসেবে ব্যক্তিগত স্বাধীনতা ও নিরাপদ চলাচলের অধিকার কতটা নিশ্চিত করা যাচ্ছে।

ঘটনার পর পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই বিষয়টিকে ব্যক্তিগত স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ জনপরিসরে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করছেন।

এএডি/


  বিষয়:   পোশাক  হেনস্তা  অভিযোগ  নায়লা নাঈম 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: