যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ওমান সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, একটি

2026-06-02T11:14:59+00:00
2026-06-02T12:23:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:১৪ এএম  আপডেট: ০২.০৬.২০২৬ ১২:২৩ পিএম
সংগৃহীত ছবি
ওমান সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি কার্গো জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘লিয়ান স্টার’ নামের ইরানি জাহাজে সাম্প্রতিক হামলার জবাব হিসেবে ‘এমএসসি সারিসকা’ নামের পণ্যবাহী জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

তাদের দাবি, হামলার সময় জাহাজটি ইরাকের উপকূলবর্তী সমুদ্র এলাকায় অবস্থান করছিল এবং আঘাতের ফলে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন

ইরানি কর্তৃপক্ষের ভাষ্যমতে, গত শুক্রবার আন্তর্জাতিক জলসীমায় চলাচলের সময় ‘লিয়ান স্টার’ জাহাজের ইঞ্জিন কক্ষে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজটির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। এ ঘটনার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করে তেহরান।

ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সামুদ্রিক নিরাপত্তা লঙ্ঘন’ এবং ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা’ চালানোর অভিযোগ তোলে ইরান। একই সঙ্গে আইআরজিসি সতর্ক বার্তা দিয়ে জানায়, ভবিষ্যতে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।

এএডি/


  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইসরায়েল  পণ্য  জাহাজ  ক্ষেপণাস্ত্র  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: