ভারত-বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের : মনোজ কুমার

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, ‘ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। দুদেশের সংস্কৃতির সঙ্গে একটি যোগসূত্র রয়েছে। হাতে

2026-06-02T14:51:51+00:00
2026-06-02T14:51:51+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভারত-বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের : মনোজ কুমার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ২:৫১ পিএম 
রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে আয়োজিত অনুষ্ঠান। ছবি : সময়ের আলো
রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, ‘ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। দুদেশের সংস্কৃতির সঙ্গে একটি যোগসূত্র রয়েছে। হাতে হাত রেখে বন্ধুত্বের এ সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’

মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে দশটায় রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে পালিত ১২ তম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

Advertisement
এর আগে, সহকারী হাইকমিশনার যোগব্যায়ামের ইতিহাস ও বর্তমান বিশ্বে যোগব্যায়ামের ব্যাপক প্রসারের বিভিন্ন দিক তুলে ধরেন।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজশাহী চেম্বারের পরিচালকবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার গাজিউর রহমান প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ এর পর্দা উন্মোচন করা হলো।

/মহু

  বিষয়:   ভারত  বাংলাদেশ  সম্পর্ক  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: