মামার বিয়েতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া পূর্বপাড় সমিতির ঘাট এলাকা থেকে নবগঙ্গা নদীতে নিখোঁজ হওয়া শিশু সৈয়দ রায়হান (৬) এর লাশ ৫ ঘন্টা

2026-06-02T20:12:08+00:00
2026-06-02T20:12:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মামার বিয়েতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:১২ পিএম 
ছবি : সময়ের আলো
নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া পূর্বপাড় সমিতির ঘাট এলাকা থেকে নবগঙ্গা নদীতে নিখোঁজ হওয়া শিশু সৈয়দ রায়হান (৬) এর লাশ ৫ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে বড় ভাই সৈয়দ আপন (৮) এর সাথে নবগঙ্গা নদীতে গোসল করতে নামে ছোট ভাই  সৈয়দ রায়হান (৬)। এরপর ছোট ভাই নিখোঁজ হয়। 

বিকাল ৪টার দিকে লোহাগড়া ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে। নিহত সৈয়দ রায়হান দিঘলিয়া গ্রামের সৈয়দ জান্নাত আলীর ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সৈয়দ রায়হান ও সৈয়দ আপন দুই ভাই চরদিঘলিয়া এলাকায় নানা ইউসুফ শেখের বাড়িতে মামার বিয়ের দাওয়াতে যায়। এরপর দুই ভাই গোসল করতে নবগঙ্গা নদীতে নামে। সাঁতার না জানায় সৈয়দ রায়হান পানিতে তলিয়ে যায়। এরপর খবর পেয়ে গ্রামের মানুষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে বিকাল ৪টার দিকে সৈয়দ রায়হান এর লাশ উদ্ধার করে।  

তারা দুই ভাই চরকোটাকোল নুরানী মাদ্রাসার ছাত্র ছিল। দিঘলিয়া ইউপির ২নং ওয়ার্ড সদস্য মো. জান্নাত মৃধা এবং লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগ উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আরবিএন 


  বিষয়:   নড়াইল  নবগঙ্গা নদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: