অটোরিকশাচালকের কিল-ঘুষিতে প্রাণ গেল যাত্রীর

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অটোরিকশা ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা জেরে অটোচালকের ঘুষিতে কালাম শেখ (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২

2026-06-02T22:19:05+00:00
2026-06-02T22:19:05+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
অটোরিকশাচালকের কিল-ঘুষিতে প্রাণ গেল যাত্রীর
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১০:১৯ পিএম 
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অটোরিকশা ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা জেরে অটোচালকের ঘুষিতে কালাম শেখ (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাসাড়া স্কুল গেইট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালাম শেখ হাসাড়া আনসার ক্লাব গ্রামের মৃত শুকুর শেখের ছেলে। অভিযুক্ত অটোচালক জামাল (৩০) পার্শ্ববর্তী দক্ষিণ লস্করপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিরাজদিখান উপজেলার চালতীপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও এক কন্যা সন্তানকে নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে হাসাড়া স্কুল গেইট এলাকায় পৌঁছান কালাম শেখ। সেখান থেকে অটোযোগে বাড়ি যাওয়ার জন্য চালক জামালের সঙ্গে ভাড়া চুক্তি হয়। এ সময় ২০ টাকার ভাড়ার পরিবর্তে ৫০ টাকা দাবি করলে দু’পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চালক জামাল কালাম শেখের বুকে উপর্যুপরি কিল-ঘুসি মারলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়দের সহায়তায় গুরুতর অবস্থায় কালাম শেখকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত অটোচালক জামালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরবিএন
  বিষয়:   মুন্সীগঞ্জ  শ্রীনগর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: