হবিগঞ্জে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত প্রায় ৫০

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষ মিলে অন্তত অর্ধশতাধিক লোকজন

2026-06-03T15:42:03+00:00
2026-06-03T15:42:03+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত প্রায় ৫০
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৪২ পিএম 
হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন সংঘর্ষে আহতরা। ছবি : সময়ের আলো।
হবিগঞ্জে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষ মিলে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। 

বুধবার (৩ জুন) সকালে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে দুই দল যুবকের মধ্যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। পরে ২-০ গোলে হেরে গেলে ধারাভাষ্যকার মাইকে ঘোষণা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। পরে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু, বুধবার সকালে উভয় পক্ষের লোকজন আবারও তর্কে জড়ান। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষে আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। 

/মহু


  বিষয়:   হবিগঞ্জ  আর্জেন্টিনা  ব্রাজিল  ফুটবল  খেলা  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: