রংপুরে মদ্যপানে মৃত্যু বেড়ে ৫

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ‘মদ পানের পর’ বিষক্রিয়ায় অসুস্থ হওয়ায় এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) কোমোর পুর

2026-06-03T21:31:26+00:00
2026-06-03T21:31:26+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
রংপুরে মদ্যপানে মৃত্যু বেড়ে ৫
রংপুর ব্যুরো
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:৩১ পিএম 
সংগৃহীত ছবি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ‘মদ পানের পর’ বিষক্রিয়ায় অসুস্থ হওয়ায় এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) কোমোর পুর গ্রামের মোখলেছার (৫৫) মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ আলী (৪০)। তিনি উপজেলার বুজরুক ঝালাই পাকারমাথা গ্রামের বাসিন্দা। সোমবার একই ঘটনায় মারা যান কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৫০), বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা গ্রামের সাজু মিয়া (৫৫)। 

জেলা ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উপজেলার বালারহাট এলাকায় কয়েকজন ব্যক্তি অ্যালকোহল পান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একে একে চারজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, মদ পানের পর বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।


মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ বলেন, মোখলেছার আত্মীয়-স্বজন মরদেহ ময়নাতদন্ত করতে বাধা দিচ্ছিল। পেশাদারিত্ব বজায় রেখে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে।

রংপুরে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   রংপুর  মদ্যপান  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: