ভারতে হাসপাতালের আইসিইউতে আগুন, ৪ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অন্তত চারজন রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

2026-06-04T09:56:43+00:00
2026-06-04T09:58:06+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ভারতে হাসপাতালের আইসিইউতে আগুন, ৪ রোগীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৯:৫৬ এএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ৯:৫৮ এএম  (ভিজিট : ১৭)
ছবি : সংগৃহীত
ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অন্তত চারজন রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। উদ্ধারকাজ চলার সাথে সাথে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মুজাফফরপুর জেলার ‘প্রসাদ হাসপাতাল’-এর পাঁচতলায় অবস্থিত আইসিইউতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোররাত পৌনে চারটা নাগাদ ফায়ার সার্ভিসের কাছে জরুরি ফোন আসার পরপরই দ্রুত দমকলের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দমকল বাহিনী ও স্থানীয়দের তৎপরতায় আইসিইউ থেকে প্রায় ১৫-২০ জন রোগীকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

মুজাফফরপুরের ফায়ার সার্ভিস কর্মকর্তা রাম নিবাস পান্ডে জানান, আমরা আইসিইউ থেকে ১৫-২০ জন রোগীকে উদ্ধার করেছি, যাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। বাকিদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। প্রাথমিক তদন্তের পর দমকল কর্মকর্তাদের ধারণা, শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে।

মুজাফফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) সুব্রত কুমার সেন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার সময় আইসিইউতে প্রায় ১৩ জন এবং সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) আরও কয়েকজন রোগী ভর্তি ছিলেন। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিহারের এই মর্মান্তিক ঘটনার ঠিক আগের দিনই দেশটির রাজধানী নয়াদিল্লির সাউথ ক্যাম্পাসের মালব্য নগর এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যু হয়েছে এবং ২৬ জন গুরুতর আহত হয়েছেন।


/কহু



  বিষয়:   ভারত  হাসপাতাল  আইসিইউ  আগুন  রোগী  মৃত্যু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: