জয়পুরহাটে পিকনিকের বাসের চাপায় শিশু নিহত

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯

2026-06-04T14:12:12+00:00
2026-06-04T14:17:19+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
জয়পুরহাটে পিকনিকের বাসের চাপায় শিশু নিহত
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২:১২ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ২:১৭ পিএম  (ভিজিট : ১২)
পাঁচবিবি থানা। ছবি : সংগৃহীত
জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯ টায় উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হামিম দরগাপাড়া গ্রামের বাসিন্দা।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হামিমের বাবা শফিকুল ইসলাম সকালে ধান শুকানোর জন্য পাঁচবিবি-হিলি সড়ক অতিক্রম করে পশ্চিম পাশে আঙ্গিনার দিকে যাওয়ার সময় বাবার পেছনে হামিমও যাচ্ছিল। এ সময় পাঁচবিবির দিক থেকে বেপরোয়া গতিতে আসা অজ্ঞাতনামা একটি পিকনিকের বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি শনাক্তকরণে পুলিশ কাজ করছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/মহু


  বিষয়:   জয়পুরহাট  বাস  চাপা  শিশু  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: