টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর মিন্টু খান নামে এক যুবদল কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) মধ্যরাতে উপজেলার কাউনটার বিল থেকে মিন্টু খানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার আমুয়াবাইদ গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, মিন্টু গত রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৫ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাতে বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়।’
পুলিশ জানিয়েছে, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
/মহু