ময়মনসিংহের মুক্তাগাছায় বজ্রপাতে এএসএম খালেকুল আজাদ (৫৬) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌয়ারচর বাজার এলাকায় ই ঘটনা ঘটে।
খালেকুল আজাদ উপজেলার রঘুনাথপুর রৌয়ারচর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার গাবতলী ডিগ্রী কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার ও এলাকাবাসী জানায়, তিনি নিজ গ্রামে মসজিদ নির্মাণ কাজ তদারকি করছিলেন। দুপুর ১টার দিকে বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত শুরু হলে তিনি পাশের এক আম গাছের নিচে আশ্রয় নেন। এ সময় তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সায়েম তানভীর জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যান।
/মহু