প্রথমবার ভিএআর প্রযুক্তির ম্যাচে বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

খেলা

বাংলাদেশ ফুটবলের ইতিহাস আজ এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ম্যাচ খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রীতি

2026-06-05T17:17:35+00:00
2026-06-05T17:17:35+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
প্রথমবার ভিএআর প্রযুক্তির ম্যাচে বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:১৭ পিএম 
বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবলের ইতিহাস আজ এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ম্যাচ খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র সান মারিনো।

শুক্রবার (৫ জুন) রাত ১১টায় ইউরোপের অতি ক্ষুদ্র দেশ সান মারিনোর মুখোমুখি হবে হামজা চৌধুরী ও তার সতীর্থরা।

ম্যাচটি বাংলাদেশের ফুটবল ইতিহাসে দুটি কারণে বিশেষ গুরুত্ব বহন করছে। প্রথমত, বাংলাদেশের জাতীয় দল এই প্রথম ইউরোপের মাটিতে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে ম্যাচ খেলবে। দ্বিতীয়ত, এই প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তি ব্যবহৃত কোনো ম্যাচে অংশ নেবে বাংলাদেশের পুরুষ ফুটবল দল।

রেফারিংয়ের সিদ্ধান্তকে আরও নির্ভুল ও নিরপেক্ষ করতে ২০১৮ সাল থেকে আন্তর্জাতিক ফুটবলে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ভিএআর প্রযুক্তি। 


বিশ্বের বড় বড় টুর্নামেন্ট ও শীর্ষ লিগগুলোতে এটি এখন নিয়মিত ব্যবহৃত হলেও বাংলাদেশের পুরুষ ফুটবলারদের জন্য এ অভিজ্ঞতা একেবারেই নতুন। ফিফা র‌্যাঙ্কিংয়ে নিচের সারির দল হলেও সান মারিনোকে হালকাভাবে দেখার সুযোগ নেই। 

মাত্র ৬১ বর্গকিলোমিটার আয়তনের দেশটি ফুটবল অবকাঠামোর দিক থেকে যথেষ্ট আধুনিক। দেশটির ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচগুলোতে নিয়মিত ভিএআর প্রযুক্তি ব্যবহৃত হয়ে থাকে। সেই সুবাদেই বাংলাদেশের ফুটবলাররা প্রথমবারের মতো এই প্রযুক্তিনির্ভর ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করবেন।

/কেএইচও 


  বিষয়:   ভিএআর প্রযুক্তি  ম্যাচ  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: