ভারতের হিমাচলে ৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের হিমাচল প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে।শুক্রবার (৫ জুন) স্থানীয় সময় রাত ১০টায় রাজ্যের কাঙরা ও চাম্বা জেলার সীমান্তবর্তী এলাকায়

2026-06-06T15:15:29+00:00
2026-06-06T15:15:29+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ভারতের হিমাচলে ৫ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:১৫ পিএম 
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে। ছবি : সংগৃহীত
ভারতের হিমাচল প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে।

শুক্রবার (৫ জুন) স্থানীয় সময় রাত ১০টায় রাজ্যের কাঙরা ও চাম্বা জেলার সীমান্তবর্তী এলাকায় ঘটে এ ভূমিকম্প।

ভারতের আবহাওয়া দফতরের অধীন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে এবং কাংরা-চাম্বা জেলার সীমান্তবর্তী ধার গোদোই এলাকায়। 


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, মাত্রা তীব্র হওয়ার দরুণ হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন। তবে, ভূমিকম্পে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় সরকার হিমালয় পার্বত্য অঞ্চলকে ভূমিকম্পপ্রবণ এবং কাঙরা ও চাম্বা উভয় জেলাকে ‘সিসমিক ৫’ অঞ্চলভুক্ত করেছে। ভারতের যেসব এলাকায় ভূমিকম্পের উচ্চঝুঁকি থাকে, সেসবকে ‘সিসসিক ৫’ অঞ্চলভুক্ত করা হয়।

সূত্র : এনডিটিভি

/মহু
  বিষয়:   ভারত  হিমাচল  ভূমিকম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: