চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মো. মজিবুল হক (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।শনিবার ( ৬ মে) বেলা ১১টার দিকে

2026-06-06T17:39:23+00:00
2026-06-06T17:39:23+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১০)
প্রতীকী ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মো. মজিবুল হক (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

শনিবার ( ৬ মে) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মজিবুল হক উপজেলার ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা গ্রামের বাসিন্দা।


জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছিলেন মজিবুল হক। রাস্তা পারাপারের সময় গাড়ি ধাক্কা দিলে তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়েন। উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি শরিফুজ্জামান বলেন, ‘পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনিগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।’

/মহু


  বিষয়:   চট্টগ্রাম  ট্রাক  নিহত  মিরসরাই 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: