প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বেলা ৩টায় সভা শুরু হয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত চলে। সভা পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এতে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
সরকারদলীয় সংসদ সদস্যদের এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন সরকারদলীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা।
প্রসঙ্গত, আগামীকাল রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে।
সময়ের আলো/জেডআই