দক্ষিণি তারকা রাম চরণ অভিনীত নতুন সিনেমা ‘পেড্ডি’ মুক্তির পর থেকেই নারী চরিত্র উপস্থাপন নিয়ে বিতর্কে জড়িয়েছে। ছবিটিতে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।
মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির কয়েকটি দৃশ্য নিয়ে দর্শকের একাংশ তীব্র সমালোচনা শুরু করেন। তাঁদের অভিযোগ, জাহ্নবী কাপুরকে কিছু দৃশ্যে অতিরঞ্জিতভাবে আবেদনময়ী করে উপস্থাপন করা হয়েছে, যা অনেকের কাছে অস্বস্তিকর মনে হয়েছে।
সমালোচকদের মতে, এ ধরনের উপস্থাপনা গল্পের স্বাভাবিক গতি ব্যাহত করেছে এবং নারী চরিত্রকে ভিন্নভাবে দেখানোর প্রবণতা তৈরি করেছে।
আরও পড়ুন
বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাহ্নবী কাপুর। এক পডকাস্টে তিনি বলেন, নারীদের সম্মতি ছাড়া বা অতিরিক্তভাবে ক্যামেরায় ফোকাস করে উপস্থাপন করা একটি সংবেদনশীল বিষয়। তিনি জানান, এই বিষয়টি নিয়ে তিনি আগেও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন এবং ভবিষ্যতে আরও সচেতনতা প্রয়োজন।
এদিকে সমালোচনার মুখে সিনেমাটির পরিচালক এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, কারও অস্বস্তির কারণ হওয়া বা অসম্মান করা তাদের উদ্দেশ্য ছিল না। সিনেমার মূল লক্ষ্য ছিল দর্শকদের বিনোদন দেওয়া এবং গল্পের সঙ্গে সংযোগ তৈরি করা।
পরিচালক আরও জানান, বিতর্কের পরিপ্রেক্ষিতে ছবির কিছু দৃশ্য পুনর্বিবেচনা ও পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেননি অভিনেত্রী জাহ্নবী কাপুর।
এএডি/