মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়ায় ছাইফউদ্দিন আহাম্মদ নামে আওয়ামী লীগের এক নেতাকে মেঘনা নদীতে ফেলে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।শনিবার (৬ জুন) রাত ১২টায়

2026-06-07T12:57:11+00:00
2026-06-07T12:57:11+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
সারাদেশ
মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১২:৫৭ পিএম   (ভিজিট : ১০)
ছাইফউদ্দিন আহাম্মদ। ছবি : সংগৃহীত
নোয়াখালীর হাতিয়ায় ছাইফউদ্দিন আহাম্মদ নামে আওয়ামী লীগের এক নেতাকে মেঘনা নদীতে ফেলে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (৬ জুন) রাত ১২টায় তিনি এ অভিযোগ করেন। এর আগে, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাইফউদ্দিন আহাম্মদ হাতিয়া উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ছাইফউদ্দিন আহাম্মদ জেলার বসুরহাট পৌরসভা এলাকায় তার ছেলের শ্বশুরবাড়িতে দাওয়াত খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে চেয়ারম্যান ঘাটে আসেন। ফেরি বন্ধ থাকার কারণে হাতিয়ায় ফেরার জন্য একটি ট্রলার ভাড়া করেন। পরিবারের সদস্যদের ট্রলারে তুলে দেওয়ার পর তিনি নিজে ট্রলারে উঠতে যান। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে ধাক্কা দিলে তিনি মেঘনা নদীতে পড়ে যান। পরে কয়েকজন ব্যক্তি তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ও হৈ-হুল্লোড় করে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে পড়ে যাওয়ার পর তিনি কিছুক্ষণ ভেসে থাকার চেষ্টা করেন। এ সময় উপস্থিত একজন ব্যক্তি তাকে পানিতে ভাসার জন্য কিছু একটা ছুড়ে দিলে সেটি ধরে তিনি পানিতে ভেসে থাকেন। পরে স্থানীয় জেলে ও ঘাটে থাকা লোকজন তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

অ্যাডভোকেট ছাইফউদ্দিন আহাম্মদ দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন।

 হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/মহু


  বিষয়:   মেঘনা  নদী  আওয়ামিলীগ  নেতা  হত্যা  অভিযোগ  হাতিয়া  নোয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: