গাজায় জেলেকে নির্বিচারে গুলি করে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অবরুদ্ধ গাজা উপত্যকার উপকূলে সাগরে মাছ ধরার সময় এক ফিলিস্তিনি জেলের ওপর নির্বিচারে গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েলি

2026-06-07T14:31:23+00:00
2026-06-07T14:31:23+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
গাজায় জেলেকে নির্বিচারে গুলি করে হত্যা করল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২:৩১ পিএম   (ভিজিট : ১০)
সংগৃহীত ছবি
অবরুদ্ধ গাজা উপত্যকার উপকূলে সাগরে মাছ ধরার সময় এক ফিলিস্তিনি জেলের ওপর নির্বিচারে গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েলি নৌবাহিনী। রোববার (৭ জুন) ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ওয়াফা’ এক প্রতিবেদনে এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ উপকূলের অদূরে সাগরে কয়েকজন ফিলিস্তিনি জেলে জীবনজীবিকার তাগিদে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করেই ইসরায়েলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে ওই মাছ ধরার নৌকা লক্ষ্য করে মেশিনগান দিয়ে উপর্যুপরি ও নির্বিচার গুলি বর্ষণ করা হয়। ইসরায়েলি বাহিনীর ছোঁড়া বুলেটের আঘাতে ঘটনাস্থলেই মোহাম্মদ মুসা আবু জিয়াব নামক এক ফিলিস্তিনি জেলে নিহত হন।

কূটনৈতিক ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপত্যকার সিংহভাগ সমুদ্রোপকূলে ফিলিস্তিনিদের জন্য মাছ ধরার অধিকার সম্পূর্ণ হরণ করেছে ইসরায়েল। দখলদার বাহিনীর কঠোর সামরিক নিষেধাজ্ঞা এবং সাগরে ২৪ ঘণ্টা যুদ্ধজাহাজের টহল ও অনবরত হামলার কারণে গাজার সাগরে মাছ ধরার স্বাভাবিক কার্যক্রম এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

/কহু


  বিষয়:   গাজা  জেলে  গুলি  হত্যা  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: