তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত ফ্লাইট স্থগিত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের উপর্যুপরি ব্যাালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর পরই রাজধানী তেহরানের ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের

2026-06-08T12:01:00+00:00
2026-06-08T12:01:00+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত ফ্লাইট স্থগিত ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:০১ পিএম 
ছবি : সংগৃহীত
ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের উপর্যুপরি ব্যাালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর পরই রাজধানী তেহরানের ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার (৮ জুন) গভীর রাতে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর এবং রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এই জরুরি বার্তা নিশ্চিত করেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিমানবন্দরের উদ্দেশ্যে আসা এবং এখান থেকে ছেড়ে যাওয়া সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট সম্পূর্ণ বন্ধ থাকবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধের কারণে দীর্ঘ কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসেই ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছিল। কিন্তু বৈরুতের দাহিয়াহ এলাকায় ইসরায়েলি বিমান হামলার জবাবে রোববার রাতে ইরান ফের ইসরায়েলের ‘রামাত ডেভিড’ বিমান ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে পরিস্থিতি আবার মারাত্মক রূপ নেয়।

এই চরম উত্তেজনার মুখে ইরান তার পশ্চিমাঞ্চলের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার পাশাপাশি তেহরানের প্রধান এই বিমানবন্দরটির সমস্ত অপারেশন স্থগিত করল। একই সাথে প্রতিবেশী ইরাকও সম্ভাব্য বিমান হামলা ও নিরাপত্তার স্বার্থে আগামী ৭২ ঘণ্টার জন্য তাদের নিজস্ব আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। 


/কহু


  বিষয়:   তেহরান  বিমানবন্দর  ফ্লাইট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: