মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন।সোমবার (৮ জুন) দুপুরে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে তিনি যোগদান করেন। নবাগত

2026-06-08T19:26:14+00:00
2026-06-08T19:26:14+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৭:২৬ পিএম   (ভিজিট : ৯)
নবাগত উপাচার্য ড. মো. তোজাম্মেল হোসেন। ছবি : সময়ের আলো
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন।

সোমবার (৮ জুন) দুপুরে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে তিনি যোগদান করেন। নবাগত উপাচার্যকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন।

যোগদান করেই তিনি সদ্য সাবেক উপাচার্য এবং কর্মকর্তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের অগ্রগতির খোঁজ খবর নেন। পরে সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।


তোজাম্মেল হোসেন সকলের উদ্দেশ্যে বলেন, ‘সদ্য সাবেক উপাচার্য যেখান থেকে তার কাজ শেষ করেছেন আমি সেখান থেকেই কাজ শুরু করব। মেহেরপুরের মানুষের সহযোগিতা পেলে আমি আমার সর্বোচ্চ মেধা, শ্রম ও জ্ঞানের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারব।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. ইয়াকুব হোসেন। নবাগত উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফয়েজ মোহাম্মদ, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ শাহি উদ্দীন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এসএম রফিকুল আলম বকুল এবং মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহানউদ্দীন মনা।

/মহু


  বিষয়:   মেহেরপুর বিশ্ববিদ্যালয়  উপাচার্য  তোজাম্মেল হোসেন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: