পদ পাওয়ার পরদিন স্ত্রীকে হত্যার অভিযোগ, পলাতক ছাত্রদল নেতা রনি

সাভার (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

সাভারে ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদ পাওয়ার একদিন পরই নিজের স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে রনি ইসলাম নামে এক ছাত্রদল

2026-06-08T21:02:55+00:00
2026-06-08T21:02:55+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
পদ পাওয়ার পরদিন স্ত্রীকে হত্যার অভিযোগ, পলাতক ছাত্রদল নেতা রনি
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৯:০২ পিএম   (ভিজিট : ০)
ছাত্রদল নেতা রনি। ছবি : সংগৃহীত
সাভারে ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদ পাওয়ার একদিন পরই নিজের স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে রনি ইসলাম নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। 

সোমবার (৮ জুন) সকালে সাভারের ছায়াবিথী এলাকার ডা. এবিএম শহিদুজ্জামানের বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে গৃহবধূ রিয়া মনির (২১) মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে ওই বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন রনি ইসলাম ও তার স্ত্রী রিয়া মনি। পেশায় টাইলস কন্ট্রাক্টর রনি গতকাল ঘোষিত সাভার পৌর ছাত্রদলের কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদ পান। হত্যাকাণ্ড ঘটানোর পর রনি নিজেই তার পরিবারকে ফোন করে বিষয়টি পুলিশকে জানাতে বলেন। পরে রনির পরিবারের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ১১টায় ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


ঘটনার পর থেকেই অভিযুক্ত রনি ইসলাম পলাতক রয়েছেন। 

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, ‘প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/মহু


  বিষয়:   হত্যা  ছাত্রদল  নেতা  অভিযোগ  সাভার  ঢাকা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: