নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে এক যুবককে গুলি করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে ফারুক হোসেন (২৭) নামে সেই যুবক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (৯

2026-06-09T12:49:50+00:00
2026-06-09T14:25:25+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:৪৯ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৬ ২:২৫ পিএম  (ভিজিট : ২০)
বেগমগঞ্জে প্রকাশ্যে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। ছবি : প্রতীকী
নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে এক যুবককে গুলি করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে ফারুক হোসেন (২৭) নামে সেই যুবক গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে ফারুক হোসেন হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান নামক স্থানে রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে ৩ থেকে ৪ জনের একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত সেখানে এসে কিছু বুঝে ওঠার আগেই ফারুক হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই দুর্বৃত্তরা সিএনজি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তারপর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ফারুক হোসেনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

/মহু


  বিষয়:   নোয়াখালী  যুবক  গুলি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: